back to top
Friday, June 5, 2026

পাহাড়ের সুবিধা বঞ্চিতের পাশে রোটারি ও লায়ন্স ছানি রোগী বাছাই ১৫০ জন

পোর্ট সিটি ও খুলশী সেন্ট্রাল রোটারি ক্লাবের এর যৌথ সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

অনলাইন ডেস্ক | ২৭ এপ্রিল, ২০২৬ ১০:০৩

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ী অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্য সেবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন ও পরিচালনায় সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার দীঘিনালা মডেল বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়। রোটারি ক্লাব অফ চিটাগং পোর্ট সিটির,রোটারি ক্লাব চিটাগং খুলশী সেন্ট্রাল, বীরমুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক,দীঘিনালা জোনের মেডিকেল অফিসারের নেতৃত্বে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে পাহাড়ের দুর্গম এলাকা থেকে আসা প্রায় সহস্রাধিক পাহাড়ি ও বাঙালিদের চিকিৎসা সেবা দেন। সেবা গ্রহণের মধ্যে ছিল রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় চোখের ওষুধপত্র, ১৮০ জনকে চশমা বিতরণ করা হয়। চক্ষু ক্যাম্প থেকে দুই শতাধিক জন ছানি রোগী বাছাই করে লায়ন্স চক্ষু হাসপাতালে দীঘিনালা জোনের সহযোগিতার মাধ্যমে আগামী ১৬ মে লায়ন্স ক্লাব অফ চিটাগং প্রোগেসিভ সাউথ ও লায়ন্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে ছানি অপারেশন করার জন্য উদ্যোগ নেওয়া হয়। এই চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন জোন কমান্ডার,দীঘিনালা লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন। জোন কমান্ডার সকল আয়োজকে দীঘিনালা জোনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন- বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকায় যেখানে চিকিৎসাসেবা পৌঁছানো কঠিন, সেখানে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ গুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বিশেষ করে চক্ষু চিকিৎসায় ঘাটতি পূরণে এই আয়োজনের মূল লক্ষ্য।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন, মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন এর সভাপতি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য রোটারিয়ান কুমার সুইচিং প্রু সাইন,রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটি ক্লাবের পাস্ট পিপি মুহাম্মদ সাজেদুল হক, লায়ন ক্লাব অব চিটাগং প্রেসিডেন্ট সাউথের প্রেসিডেন্ট মোহাম্মদ আকতার হোসেন ও ট্রেজার মোহাম্মদ আলী,ক্যাম্প কর্ডিনেটর মোহাম্মদ জসীম উদ্দিন, ১নং মেরুং ইউপি চেয়ারম্যান মিনা চাকমা, ২নং বোয়ালখালী ইউলি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা সহ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ