back to top
Friday, June 5, 2026

চট্টগ্রামের সংগীতশিল্পী নাগরিক কবিয়াল (মাহবুব)-এর নতুন গান ‘সুখের পৃথিবী (অসমাপ্ত অধ্যায়)’ আসছে জুনে

আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধাঞ্জলি

| ২৯ এপ্রিল, ২০২৬ ১১:৩৮

কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর স্মরণে নতুন গান নিয়ে আসছেন চট্টগ্রামের সংগীতশিল্পী নাগরিক কবিয়াল (মাহবুব)। এই শিল্পীর নতুন মৌলিক গান ‘সুখের পৃথিবী (অসমাপ্ত অধ্যায়)’ আগামী জুন মাসে ইউটিউবে মুক্তি পাবে। ইউটিউবে সাতটির বেশি মৌলিক গান প্রকাশ করা নাগরিক কবিয়াল (মাহবুব) তার আলোচিত গান ‘সুখেরই পৃথিবী’র সিক্যুয়েল হিসেবে এই গানটি তৈরি করেছেন। তিনি জানান, “আইয়ুব বাচ্চু স্যার শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন আমাদের পুরো প্রজন্মের আবেগ। তার গান শুনেই আমার গান শেখা। ‘সুখেরই পৃথিবী’ গানটি ছিল আমার শুরু। মনে হয়েছে, সেই পৃথিবীর গল্পটা অসমাপ্তই রয়ে গেছে। তাই এবার ‘সুখের পৃথিবী (অসমাপ্ত অধ্যায়)’ শিরোনামে সেই অসমাপ্ত গল্পটাই বলার চেষ্টা করেছি। এটা বসের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধাঞ্জলি।” গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন নাগরিক কবিয়াল (মাহবুব) নিজেই। গানটির সম্পূর্ণ রেকর্ডিং চট্টগ্রামের Track 51 Studio-তে সম্পন্ন হয়েছে। গানটির প্রচারের জন্য চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পয়েন্টে ৪০০টি সাদাকালো পোস্টার লাগানো হচ্ছে। পোস্টারে আইয়ুব বাচ্চুর প্রবর্তক মোড়ের আইকনিক গিটারের ছবিটি ব্যবহার করা হয়েছে, যা ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের নজর কেড়েছে। প্রবর্তক মোড়ের রুপালি গিটার ভাস্কর্য, সিআরবি, চেরাগি পাহাড় ও ২নং গেট এলাকায় পোস্টারগুলো শোভা পাবে । গানটি জুন মাসের শেষের দিকে ‘কবিয়ালের গান’ ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হবে। এছাড়া আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক মুক্তির কথাও রয়েছে।

যোগাযোগ: নাগরিক কবিয়াল (মাহবুব) সংগীতশিল্পী মোবাইল: 01818165378 ইমেইল: nagorikkobial.mahbub@gmail.com ইউটিউব: https://youtube.com/channel/UCouBsCTtlBiDLQCsacSYA-w ফেসবুক: https://www.facebook.com/share/18ZwYGfupk/

আরও পড়ুন

সর্বশেষ