back to top
Wednesday, July 22, 2026

সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বৈঠক

অনলাইন ডেস্ক | ২৯ এপ্রিল, ২০২৬ ১২:৩১

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গতকাল রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ বিন আবদুল করিম আল খুরেইজির সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে প্রেরিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংহতির বার্তা হস্তান্তর করেন।
বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীকে অবহিত করেন যে, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে রয়েছে। এছাড়াও আলোচনায় তিনি বাণিজ্য ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার ও বহুমুখী করার বিষয়ে বাংলাদেশের আগ্রহ ব্যক্ত করেন।
উপদেষ্টা সৌদি মন্ত্রীকে আরো জানান যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরবের বাদশাহ এবং ক্রাউন প্রিন্সকে তাঁদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
সৌদি উপমন্ত্রী হুমায়ুন কবিরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মধ্যপ্রাচ্যের সংকটময় এই সময়ে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের জন্য তাঁর সরকারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

সর্বশেষ