back to top
Wednesday, July 22, 2026

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ সম্পন্ন।

অনলাইন ডেস্ক | ৩০ এপ্রিল, ২০২৬ ১১:০৬

পাহাড়তলী থানা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গত ২৯ এপ্রিল, বুধবার, বিকাল ৩টায় হালিশহর হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (বালক ও বালিকা) -২০২৬ অনুষ্ঠিত হয়। বালক দলের খেলায় শহীদ লেইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলের ব্যাবধানে ঝর্ণাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকা দলের খেলায় উত্তর হালিশহর আব্বাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উত্তর কাট্টলী হাজী দাউদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পাহাড়তলী থানা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রূপাঞ্জলী কর, পাহাড়তলী থানা প্রাথমিক এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর জনাব সেলিনা আক্তার ও সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ইসরাত জাহান বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আবদুল মালেক, মোঃ সেলিম, মোহাম্মদ রহুল আমীন, মোহাম্মদ জাকির হোসেন, নাজনীন সুলতানা, শাহীদা আক্তার, সাবিনা ইয়াসমিন, চৌধুরী রোকসানা আফরোজ এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও প্রচুর দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। উক্ত খেলার ভাষ্যকার ছিলেন কোয়াড এইচ ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন ও সহকারি শিক্ষক ইকবাল হোসেন, রেফারি ছিলেন জনাব মাজহারুল ইসলাম ও সাজু গুহ|

আরও পড়ুন

সর্বশেষ