back to top
Saturday, September 5, 2026

ফটিকছড়িতে ৭ তলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

| ০৬ মে, ২০২৬ ০৯:৩৩

চট্টগ্রামের ফটিকছড়িতে সাত তলা ভবন থেকে পড়ে গিয়ে মোহাম্মদ কারিম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ৬ মে উপজেলার সদরস্থ ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় হাসান টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহত কারিম সৌদি প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে। জনা যায়,শিশুটি সকলের অগোচরে সাততলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিবিরহাট বাজারের ব্যবসায়ী নেতা সাংবাদিক নাজমুল তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

সর্বশেষ