back to top
Monday, June 15, 2026

ফটিকছড়িতে আওয়ামীলীগের লিফলেট তৈরির অভিযোগে দুইজন আটক

ফটিকছড়ি প্রতিনিধি | ০৯ জুন, ২০২৬ ০৫:০৯

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের প্রচারপত্র তৈরির সময় সাবেক এক মহিলা মেম্বার ও এক কম্পিউটার অপারেটরকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে ফটিকছড়ি সদরের এ এইচ শপিং কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়। । আটককৃতরা হলেন বক্তপুর এলাকার বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও মহিলা আ’লীগের নেত্রী সুমি আক্তার এবং কম্পিউটার অপারেটর উজ্জ্বল। স্থানীয় সূত্রে জানা যায়, একটি কম্পিউটার দোকানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচারণামূলক লিফলেট প্রস্তুতের খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে যান। পরে সুমি আক্তার ও উজ্জ্বলকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পৌরসভা যুবদলের সহ-সভাপতি মো. ইব্রাহীম বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় আমরা তাদের হাতেনাতে ধরি। পরে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।” ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, দুইজনকে থানায় আনা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ