back to top
Wednesday, July 22, 2026

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

মো.নুরুল করিম আরমান ,লামা (বান্দরবান)প্রতিনিধি | ১৫ জুন, ২০২৬ ১২:২৮

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক ইউনিটি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে লামা বাজারস্থ সংগঠন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গোপন ব্যালটের মাধ্যমে ৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমদাদুল হক তামিম ও ৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন মো. রমিজ। এর আগে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় চৌধুরী মোহাম্মদ সুজন বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্বপালন করেন, সাংবাদিক খগেশ প্রতি চন্দ্র খোকন। এছাড়া সাংবাদিক মো. নুরুল করিম আরমান সদস্য সচিব ও মো. তৈয়ব আলী সদস্য পদের দায়িত্ব পালন করেন।

সংগঠনের ১২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১১ জন। এতে নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন- সিনিয়র সাংবাদিক মোহাম্মদ করিম, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি মো. রফিকুল ইসলাম, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউছুফ মজুমদার ও ডিআইও সহিদুর রহমান। ভোগ গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহ জাহান কামাল, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মুহাম্মদ কামালু্িদ্দনসহ সংগঠনের সদস্য ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের সত্যতা নিশ্চিত করে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন বলেন, নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

সর্বশেষ