back to top
Wednesday, July 22, 2026

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার তাগিদ

পটিয়ায় মালঞ্চের সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা

| ২০ জুন, ২০২৬ ১০:৩১

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন,আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ ও সুন্দর সমাজ গঠন করতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে।
আজ শনিবার (২০/০৬/২৬) সকালে পটিয়া পৌর সদর খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র।
উদে¦াধক হিসেবে উপস্থিত ছিলেন, আগরতলা ষড়যন্ত্রমূলক মামলার অন্যতম আসামী মানিক চৌধুরী উত্তরসূুরী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক দীপংকর চৌধুরী কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন।পটিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট কবিশেখর নাথ পিন্টু। বক্তব্য রাখেন পটিয়া সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক অভিজিত বড়–য়া মানু,পটিয়া আইন কলেজ পরিচালনা বোডের সাধারণ সম্পাদক এডভোকেট খুরশীদ আলম, মালঞ্চের সাধারন সম্পাদক ও শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, ভাস্কর শিল্পী শুভাশিষ দাশ রুপক, প্রতিযোগিতা উদযাপন পরিষদের আহবায়ক ভগিরত দাশ,আবদুর রহমান রুবেল, নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন সেলিম,সোহেল পারভেজ সুমন, এডভোকেট মাঈনুল হক সুমন, শিল্পী নয়ন দে ও হামিদ প্রমুখ।
্উদ্বোধক শিক্ষাবিদ দীপংকর চৌধুরী কাজল বলেন, আমাদের গৌরব ও অংহকার মুক্তিযুদ্ধ । আজকে স্বাধীনতা বিরোধীরা সেই গৌরবকে ম্লান করে দিতে চায়। দেশকে আবারও পরাধিনতার র্শৃঙ্খলে অবব্ধ করতে চায়। দেশে খুন, খারাবি মব সৃস্টি করে দেশকে নৈরাজ্যকর দেশ বানাতে অপতৎপরতা চালানো হচ্ছে এ সবের বিরুদ্ধে সবাইকে একাত্তরে ন্যায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অন্য বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধংস করে দেশকে পাকিস্তান বানাতে চায় তাদের সেই স্বপ্নকে ভেঙ্গে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় ও আর্দশে দেশকে গড়ে তুলতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাদের হাতেই বাংলাদেশ হাসবে এবং ্্্্্এগিয়ে যাবে।
্্্উল্লেখ্য, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় পটিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক ছাত্র-ছাত্রী বিভিন্ন বিভাগে অংশ গ্রহন করেন। প্রেস বিজ্ঞপিÍ।

আরও পড়ুন

সর্বশেষ