back to top
Wednesday, July 22, 2026

হাটহাজারীতে অজয় ফিজিক্যাল স্কুল এন্ড কলেজের কিউ টেস্ট পরীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

 হাটহাজারী প্রতিনিধি  | ২২ জুন, ২০২৬ ০৪:৩৮

চট্টগ্রামের হাটহাজারীতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে আয়োজিত হয়েছে অজয় ফিজিক্যাল স্কুল এন্ড কলেজের ‘কিউ টেস্ট’ পরীক্ষা ও বার্ষিক মিলনমেলা। রবিবার(২১জুন) বিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ অজয় দে। হাটহাজারীর উন্নয়নে সচেতন নাগরিক কমিটি, চট্টগ্রাম-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ উদ্দীন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানটি স্থানীয় সুধীমহলের প্রশংসা কুড়িয়েছে।
​অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নেজাম উদ্দিন। ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন হাটহাজারীর উন্নয়নে সচেতন নাগরিক কমিটি, চট্টগ্রামের সম্মানিত সভাপতি মোহাম্মদ নুরুন নবী চৌধুরী (নুরু)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি আহাম্মদ সগির।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মোহাম্মদ আবু সৈয়দ, মোহাম্মদ হেলাল এবং প্রশিক্ষক মোহাম্মদ জাহেদ উদ্দীন ও দিয়া দে আখি। গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান চৌধুরী।
​অনুষ্ঠানে প্রায় আড়াইশ শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতিতে এক আনন্দঘন পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানমালার শেষভাগে শিক্ষার্থী জান্নাতুন নুর তামান্নার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার বিশেষ আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে বাড়তি আনন্দ ছড়িয়ে দেয়।
​অনুষ্ঠানের আয়োজকরা জানান, নিয়মিত খেলাধুলা ও শারীরিক শিক্ষার পাশাপাশি কিউ টেস্টের মতো নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের আরও দক্ষ করে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ তাদের ভবিষ্যতের পথচলায় আরও উৎসাহিত করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

সর্বশেষ