back to top
Wednesday, July 22, 2026

অক্সিজেন-কোয়াইশ সড়কে দোকানদারদের দখলে ফুটপাত-নালা, ক্ষুব্ধ সিডিএ চেয়ারম্যান, উচ্ছেদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | ২২ জুন, ২০২৬ ১১:১১

নগরীর অক্সিজেন-কোয়াইশ সড়কে ফুটপাত ও  নালা দখল করে সারি সারি দোকান নির্মাণ ও নালা করেছেন দোকানিরা।এমনকি কোথাও নালা বন্ধ করে ঢালাই করা হয়েছে। ফলে বর্ষা মৌসুমে সড়কে পানি জমে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। ঢালাইয়ের মাধ্যমে নালাগুলি খোলার পদ্ধতিও বন্ধ করে ফেলা হয়েছে। বিষয়টি দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এসময় তিনি বলেন, অপকর্ম করবে কিছু মানুষ, আর সিডিএকে দায় দেওয়া হবে। এই ড্রেনগুলোতো সিডিএ’র কেউ এসে করেনি। যেখানে রাস্তার পানি নামার কথা সেখানে পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ড্রেনের প্রবেশ মুখে ময়লা দিয়ে উঁচু করে ফেলা হয়েছে।

সোমবার সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন অক্সিজেন-কোয়াইশ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে যান৷ এর আগে সড়কটির প্রবেশ মুখ থেকে তিনি অবৈধভাবে ফুটপাতে বসা কয়েকশো দোকান সরিয়ে দেন৷ পরে তাদেরকে হুশিয়ারি করে বলেন, ফুটপাত দখলের কারণ রাস্তাটা অনেক ছোট হয়ে গেছে। চার লেইন সড়কে দুটি গাড়ি একসাথে অতিক্রম করতে পারে না। সারি সারি ফল, জুতা, কাপড়ের দোকান বসানো হয়েছে। সামনের পেছনের দোকানের মালিক ভাড়া আদায় করছে। একইসাথে তারা ময়লা দিয়ে পুরো সড়ক দখল করেছে৷ ড্রেনগুলো ঢালাই করে দোকানের ভেতরে ঢুকিয়ে ফেলা হয়েছে।

সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, জনগণের দূর্ভোগ লাগবে আমরা ফুটপাত উচ্ছেদ করে যাব। মানুষ যেন নির্বিঘ্ন চলাচল করতে পারে৷ বৃষ্টি হলে পানি যেন দ্রুত ড্রেনে নামতে পারে৷

এসময় তিনি সিডিএ’র প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল ও সচিব মাহবুবউল করিমকে দ্রুত দখল করা ড্রেন উদ্ধারের নির্দেশ দেন৷ স্থাপনা ভেঙে দিয়ে ড্রেনগুলোতে স্লাব বসনাোর ব্যবস্থা নিতে বলেন৷ কেউ যদি ড্রেনে ময়লা ফেলে এবং দোকানের সামনের অংশ পরিস্কার না রাখে তাহলে জরিমানার আওতায় আনা হবে৷

এসময় তিনি অক্সিজেন-কোয়াইশ সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন৷ সেখানে কি ধরণের ইট, বালু, সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তা যাচাই-বাছাই করে দেখেন। পরে সংশ্লিষ্টদের টেকসই কাজ করার তাগাদা দেন।
পরে অনন্যা আবাসিক এলাকা ঘুরে দেখেন তিনি৷ সড়কটির কোয়াইশ প্রান্তে একটি পানির ফোয়ারা স্থাপনেরও উদ্যোগ নেন সিডিএ চেয়ারম্যান।

আরও পড়ুন

সর্বশেষ