back to top
Wednesday, July 22, 2026

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে আওয়ামী লীগের অরাজকতা রুখে দেওয়ার হুঁশিয়ারি হাটহাজারী উপজেলা বিএনপির

হাটহাজারী প্রতিনিধি | ২৪ জুন, ২০২৬ ০৫:৩৭

​নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার কোনো চক্রান্তই বরদাশত করা হবে না।
​গতকাল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যখনই দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবে, তখনই হাটহাজারী উপজেলা বিএনপি এবং তাদের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী রাজপথে নেমে আসবে। তাদের যেকোনো ধরনের অন্যায়ের সমুচিত জবাব দেওয়া হবে।”
​তিনি আরও বলেন, “হাটহাজারীসহ সমগ্র উত্তর চট্টগ্রামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা রুখতে প্রশাসনকে সজাগ থাকতে হবে। এছাড়া, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি। শহীদ জিয়ার আদর্শের এই ঘাঁটিতে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।”
​স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলার মধ্যে থেকে রাজপথে তৎপর থাকতে হবে এবং দেশের গণতন্ত্রকে সুসংহত করতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে

আরও পড়ুন

সর্বশেষ