back to top
Wednesday, July 1, 2026

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে রামগড়ে মতবিনিময় ও চারা বিতরণ

 রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি | ২৯ জুন, ২০২৬ ১০:৩১

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে মতবিনিময় সভা এবং বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. এমদাদুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন এবং গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফুয়াদ মিয়া। সভায় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বনভূমি সম্প্রসারণ এবং জীববৈচিত্র্য রক্ষায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রাইসুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অতিথিদের উপস্থিতিতে অংশগ্রহণকারীদের মাঝে বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ