back to top
Wednesday, July 1, 2026

হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

হাসান চৌধুরী,হাটহাজারী  | ২৯ জুন, ২০২৬ ১১:৪৬

​সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে এবং বর্তমান প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (একটি শিশু, একটি গাছ) কর্মসূচির আওতায় হাটহাজারীর ঐতিহ্যবাহী পার্বতী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি’র নির্দেশনায় দেশব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায়, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের দিকনির্দেশনায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব গিয়াস উদ্দিন চেয়ারম্যান। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “একটি গাছ রোপণ করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও অক্সিজেন সমৃদ্ধ পৃথিবী নিশ্চিত করা।” তিনি প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন।
​কর্মসূচি চলাকালীন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং দিকনির্দেশনা প্রদানকারী প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
​বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা করবে, যা তাদের মাঝে বৃক্ষপ্রেম ও দায়িত্ববোধের শিক্ষা জোগাবে

আরও পড়ুন

সর্বশেষ