back to top
Wednesday, July 22, 2026

ওমানে বিদ্যুৎস্পৃষ্ট ফটিকছড়ির যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | ০৮ জুলাই, ২০২৬ ০৯:৩৮

ওমানের সোহার শহরে এসি মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনাম (৪৫) নামে এক ফটিকছড়ির এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত এনাম চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদির বাপের বাড়ি এলাকার মৃত জাগীর আহমেদের ছেলে।

ওমান প্রবাসী ইকবাল বলেন, মঙ্গলবার সকালে সোহারে এসির কাজ করার সময় এনাম বিদ্যুৎস্পৃষ্ট হন। বর্তমানে তাঁর মরদেহ সোহার হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ