back to top
Wednesday, July 22, 2026

রাজস্থলীতে জলের বানে তরুণের স্বপ্ন ভঙ্গ

রাঙামাটি প্রতিনিধি | ১২ জুলাই, ২০২৬ ০৬:২৫

রাঙামাটির রাজস্থলী উপজেলায় টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাদেক পোল্ট্রি ফার্মের প্রায় দেড় হাজার মুরগী ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকারও বেশি। শুক্রবার (১০ জুলাই) দিনগত রাতে প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের সময় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলো এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ফার্মের মালিক মো. সাদেক জানান, আমার স্বপ্ন জলের বানে ভেসে গেছে। একটি মুরগীও বাঁচাতে পারলাম না।

তিনি আরও বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব দূর করার লক্ষ্যে পোল্ট্রি ফার্মের ব্যবসায় নামি। এখন এতটাকার ঋণ কি ভাবে শোধ করবো বুঝতে পারছি না। এদিকে সাদেকের দুরাবস্থা দেখে তার ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ফার্ম পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আরেফিন। তিনি এ তরুণকে সহযোগিতার আশ্বাস দেন। এসময় বাঙ্গাহালিয়া ইউপি সদস্য শিমুল দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাদেকর যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সরকারি সহযোগিতা ছাড়া কোন ভাবে তার পক্ষে ঘুরে দাঁড়ানোর সম্ভব নয় বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুন

সর্বশেষ