back to top
Saturday, September 5, 2026

ফটিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | ১৩ জুলাই, ২০২৬ ১২:৩৯

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে জামাল (২৬)নামের এক যুবকের মৃ’ত্যু হয়েছে। ১৩ জুলাই উপজেলার রোসাংগিরী ইউনিয়নের শীলেররহাট সুইচগেইট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে ভুজপুর ইউনিয়নের আছিয়া চা বাগান এলাকার মানুমিয়ার পুত্র। জানা যায়,তারা দুই ভাই দিনমজুর হিসেবে একসাথে গাছ কাটতে গিয়ে একটি তার সরাতে গিয়ে অসাবধনবসত বৈদূতিক তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মী শ্রমিক মোহাম্মদ সেলিম জানান, জামালসহ কয়েকজন শ্রমিক গাছ কাটার কাজ করছিলাম। গাছ কাটার একপর্যায়ে একটি বৈদ্যুতিক তার সরানোর চেষ্টা করে জামাল। এসময় আকস্মিকভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয় সে।

আরও পড়ুন

সর্বশেষ