back to top
Tuesday, July 21, 2026

৯দিন পর পর্যটক ভ্রমণে উন্মুক্ত হচ্ছে সাজেক ভ্যালী

 রাঙামাটি প্রতিনিধি | ১৬ জুলাই, ২০২৬ ১০:৪৯

দীর্ঘ ৯ দিন পর অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেক ভ্যালী। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক ( ডিসি) নাজমা আশরাফি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিলো। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলো রাঙামাটি জেলা প্রশাসন। তবে আবহাওয়ার পরিস্থিতি ভাল থাকায় বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে পর্যটকরা পুনরায় সাজেক ভ্রমণ করতে পারবেন অর্থাৎ সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলাচলের সময় সতর্কতা এবং জেলা প্রশাসনের জারীকৃত নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রাণহানি ঘটনা এড়াতে ০৭ জুলাই থেকে সাময়িক সময়ের জন্য সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারী করেছিলো জেলা প্রশাসন। গত ০৮ জুলাই প্রবল বর্ষণে সাজেকের মাচালং সড়ক ডুবে যাওয়ায় ওইদিন প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েছিলো। দুর্যোগকালীন সময়ে হোটেল মালিক কর্তৃপক্ষ পর্যটকদের জন্য হোটেল- মোটেল ভাড়া মওকুপ করে দেয়। তবে গত ০৯ এবং ১০ জুলাই সেনাবাহিনীর সহযোগিতায় সাজেক ছাড়ে আটকে পড়া পর্যটকরা।

আরও পড়ুন

সর্বশেষ