গ্রামীণ এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তার অংশ হিসেবে বান্দরবান জেলার লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৯ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহা আলম এসব বিতরণ উদ্ভোধন করেন। ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৬ অর্থ বছরের আওতায় বিতরণ অনুষ্ঠানে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মানিক বড়ুয়া ও পরিষদের স্ব স্ব ওয়ার্ড সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন। বান্দরবান ৩০০নং আসনের এমপি সাচিংপ্রু জেরীর সহায়তায় বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ব্যাগ ও জ্যামিতি বক্সসহ নানা উপকরণ।
