back to top
Tuesday, October 20, 2026

লংগদুতে আগুনে ফার্নিসার কারখানা, বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

রাঙামাটি প্রতিনিধি | ০৩ আগস্ট, ২০২৬ ১০:৩৭

রাঙামাটিতে আগুনে তিনটি ফার্নিচার কারখানা ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ( ০৩ আগষ্ট) সকালে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে গাঁথাছড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কাঠমিস্ত্রির কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, আমাদের সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে যতেষ্ট পরিশ্রম করেছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা সহযোগিতার করেছে। যেকোন দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকবে।

এসময় তিনি লংগদু জোনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ