১৩ নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলী আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে মো. জসিম ইসলাম ও মাহফুজ রহমান নাজিলের সঞ্চালনায় মো. ইসমাইল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এসময় অতিথিরা বলেন, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক সংগঠনটি সামাজিক সচেতনামূলক ও জনকল্যাণে ব্যাপক কর্মসূচি পালনের মাধ্যমে পাহাড়তলীবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। এলাকার অসহায়, হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ , বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা ও এলাকার নালা-নর্দমা পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের মধ্যে সচেতনতা মূলক কর্মসূচি পালন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাহাড়তলী ওয়ার্ডের এলাকার কিশোর ও তরুণ যুব সমাজকে মাদকমুক্ত ওয়ার্ড ঘোষণার লক্ষ্যে শিশু কিশোরদের খেলাধূলায় মনোনিবেশ করার লক্ষ্যে এক প্রীতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। টুর্ণামেন্টে মোট ৮ টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় আমবাগান কলোনী টিম চ্যাম্পিয়ন ও টিকেট প্রিন্টিং প্রেস কলোনী রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের মধ্যে ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী থানার ওসি তদন্ত মো. নজরুল ইসলাম, মা ও শিশু জেনারেল হাসপাতালের ডা. মীর ওয়াজেদ আলী, পিটুপি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মো. এনামুল হক, এ.এস.এম. লজিস্টিকের চেয়ারম্যান মো. আরিফ হোসেন, জিপিএইচ ইস্পাতের পরিচালক মো. আজিজুল হক রাজু, খুলশী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান হোসেন স্বপন, টিকেট প্রিন্টিং প্রেস কলোনী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আমান উল্লাহ আমান, পিটুপি হেলথ কেয়ারের জেনারেল ম্যানেজার তারেক হোসেন, ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান মজুমদার, আবুল খায়ের গ্রুপের ম্যানেজার ফরিদুল ওয়াহিদ নাহিদ প্রমুখ। এছাড়া চট্টগ্রামের ৭টি রানিং কমিউনিটির এডমিন ও দক্ষিণ খুলশী যুবসমাজের নেতৃবৃন্দ। পরিশেষে গত বছরের সংগঠনের সেরা পারফর্মমেন্স অর্জনকারী মো. সাইফুল, মো. নুর উদ্দিন, মো. ইসমাইল হোসেন, লাকি আক্তারকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়
