back to top
Saturday, September 5, 2026

উস্তাদ আজিজুল ইসলাম বাঁশির সুরে মানবজীবন এবং খালেদা আউয়াল সমাজসেবায় নারীদের জাগিয়ে তুলেছেন

চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি সম্মাননা প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক | ০৮ আগস্ট, ২০২৬ ০৬:২২

চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসবে গতকাল দ্বিতীয় দিনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, চট্টগ্রাম একাডেমি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের বিষয়গুলো চিহ্নিত করে তা জনসম্মুখে উপস্থাপন করে চলেছে গত ২৫ বছর ধরে। ২৫ বছরের একটা প্রতিষ্ঠানের শেকড় অনেক গভীরে প্রোথিত। ২৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম একাডেমি আজ সম্মাননা প্রদান করেছে দুই বরেণ্য ব্যক্তিত্বকে যার একজন সুর সাধক ক্যাপ্টেন উস্তাদ আজিজুল ইসলাম ও অন্যজন নারী জাগরণের প্রতিকৃৎ খালেদা আউয়াল। ক্যাপ্টেন উস্তাদ আজিজুল ইসলাম বাঁশির সুরে মানুষের জীবনকে রাঙিয়েছেন। আর খালেদা আউয়াল সমাজসেবায় নিবেদিত থেকে নারীদের যোগ্য জায়গায় পৌঁছে দিতে ভূমিকা রেখেছেন।
চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের ২য় দিনে বিকেল ৫.৪৫ টায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। কবি-কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, লেখক পারভিন জালাল, প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী। অনুভূতি ব্যক্ত করেন সম্মাননাপ্রাপ্ত দুই ব্যক্তিত্ব ক্যাপ্টেন (অব.) উস্তাদ আজিজুল ইসলাম ও নারী ব্যক্তিত্ব খালেদা আউয়াল। উপস্থিত ছিলেন উদযাপন পরিষদ আহ্বায়ক ড. আনোয়ারা আলম, একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিয়া ও সদস্য সচিব শারুদ নিজাম। সকাল সাড়ে ৯টায় ছড়াকার উৎপলকান্তি বড়ুয়ার সভাপতিত্বে কবিতা ও ছড়া পাঠে অংশ নেন জামাল উদ্দিন বাবুল, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, ওবায়দুল সমীর, অমিত বড়ুয়া, আবু তালেব বেলাল, ইসমাইল জসীম, লিটন কুমার চৌধুরী, মিলন বনিক, শওকত আলী সুজন, জেবারুত সাফিনা, কানিজ ফাতিমা, সুবর্ণা দাশ মুনমুন, ইফতেখার মারুফ, লিপি বড়ুয়া, ইলিয়াস হোসেন, মারজিয়া খানম সিদ্দিকা, তানজিনা রাহী, পুলক চন্দ, রিনিক মুন, কাজী নাজরিন, শুক্লা মজুমদার, গোপা ত্রিবেদী, শিমু রহমান, বাবলী দাশ, সুপ্রিয়া বড়ুয়া, পান্না দাশ, ঊর্মি রায়, হ্যাপি দত্ত, হৈমন্তী তালুকদার, নেভী বড়ুয়া, এ্যানি চৌধুরী, গৌতম কানুনগো, রুপ্তা বড়ুয়া, মৌসুমী সরকার, আনিস শাহরিয়ার, বিশ্বজিত বড়ুয়া, রশীদ এনাম, হেলাল চৌধুরী, মীর আমির খান প্রমুখ।
সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের কথাসাহিত্যে বৈচিত্র্য শীর্ষক আলোচনায় অংশ নেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ড. হরিশংকর জলদাস, কথাসাহিত্যিক নাসের রহমান, গল্পকার তহুরীন সবুর ডালিয়া, কথাসাহিত্যিক ড. আজাদ বুলবুল, গল্পকার বিচিত্রা সেন। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক দীপক বড়ুয়া।
সকাল সাড়ে ১১টায় কবি অরুণ শীলের সভাপতিত্বে চট্টগ্রামের শিশুসাহিত্যে মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন কবি বিপুল বড়ুয়া, ছড়াকার জসীম মেহবুব, ছড়াকার রমজান মাহমুদ, কবি বাসুদেব খাস্তগীর ও অনুবাদক ফারজানা রহমান শিমু।
দ্বিতীয় অধিবেশন বিকেল ৪.০০টায় কবিতা ও ছড়া পাঠে সভাপতিত্ব করেন কবি সৈয়দ খালেদুল আনোয়ার। অংশ নেন নাজিমুদ্দীন শ্যামল, তৌফিকুল ইসলাম চৌধুরী, সৈয়দ জিয়াউদ্দীন, ড. শাহনাজ পারভীন, হিমেল ইসহাক, ড. বিকিরণ বড়ুয়া, নিলুফা ইয়াসমিন জয়িতা, মুহাম্মদ শাহাদাৎ হোসেন, মুহাম্মদ সিরাজুল হক চৌধুরী, শামীম ফাতেমা মুন্নী, শিরিন আফরোজ, বনশ্রী বড়ুয়া, ফাতেমা ফেরদৌস, সঞ্চিতা তালুকদার, মিতা দাশ, সাইয়েদা জয়নাব শিউলী, চাঁদ সুলতানা নকশী, রায়হানা হাসিব, পূর্বা চৌধুরী, উজ্জ্বল সম্পু, পথিক উত্তম, সুসেন কান্তি দাশ, শিউলি বড়ুয়া, শুকলা আচার্য, নাঈমা হক সূচি, আশীষ বসাক, রূপক কুমার রক্ষিত, মনজুর আলম (মঞ্জু), দুলাল চৌধুরী, স্বপ্না রানী বড়ুয়া, পিংকু দাশ, শাহিদা জাহান, সুপলাল বড়ুয়া, প্রদ্যোত কুমার বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, দুলাল বড়ুয়া, সুব্রত কুমার নাথ, রূপম চক্রবর্তী, সুপর্ণা লিপি বড়ুয়া, দেবাশীষ কান্তি বিশ্বাস, মিতা পোদ্দার প্রমুখ।
বিকেল ৫.০০টায় ঐতিহ্যের চট্টগ্রাম, গৌরবের চট্টগ্রাম একাডেমি শীর্ষক আলোচনায় অংশ নেন আলোচক অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, মো. ওসমান গনি, অধ্যাপক মোহাম্মদ রোকন উদ্দিন, অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা, অধ্যাপক ববি বড়ুয়া, ডা. সরওয়ার কামাল পাশা। সভাপতিত্ব করেন একাডেমির সাবেক মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী।
এর পরপরই শুরু হয় একাডেমির ২৫ বছর পূর্তি স্মারক সংকলন ‘ঐতিহ্যের চট্টগ্রাম’-এর পাঠ উন্মোচন। এতে সভাপতিত্ব করেন সংকলনের সম্পাদক নেছার আহমদ। আলোচনায় অংশ নেন প্রফেসর ড. ওবায়দুল করিম, প্রাবন্ধিক মুহাম্মদ মুজিবুর রহমান, ড. সেলিম জাহাঙ্গীর, কথাসাহিত্যিক বিপুল বড়ুয়া, কবি আজিজ রাহমান ও কবি আবুল কালাম বেলাল।
এর পূর্বে বিকেল ৪টায় আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রমা অবন্তীর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার এবং আয়েশা হক শিমুর পরিচালনায় দলীয় সংগীত ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করে উঠোন সাংস্কৃতিক কেন্দ্র।
সব শেষে রাত ৮টায় কবি নাট্যকার কাসেম আলী রানার সভাপতিত্বে কবিতা ও ছড়া পাঠে অংশ নেন শাহাবউদ্দিন শামীম, এমিলি মজুমদার, সুবর্ণা চৌধুরী, সেবপ্রিয় বড়ুয়া সিদ্ধার্থ, সুভাষ সর্ববিদ্যা, অপু চৌধুরী, সিমলা চৌধুরী, বনানী শেখর রুদ্র, কাকলী দাশগুপ্তা, সৌভিক চৌধুরী, প্রিয়াংকা সরকার, রাজিউর রহমান বিতান, তাহেরা বেগম, কামরুল আনোয়ার চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, স্বপন কুমার বড়ুয়া, তুহিন তঞ্চঙ্গ্যা, করুণা আচার্য, মর্জিনা হক চৌধুরী পপি, সালাম সৌরভ, মাজহার হেলাল, মল্লিকা বড়ুয়া, সত্যজিৎ দাশ কাঞ্চন, রিফাত ফাতিমা তানসি, নবারুণ কান্তি বড়ুয়া, এস. সুদত্ত বড়ুয়া, নাসিমা শওকত, নীলিমা বড়ুয়া, সোমা মুৎসুদ্দী, উজ্জ্বল কান্তি বড়ুয়া, বিপ্লব কুমার শীল, মনজুর আহমেদ প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী আয়েশা হক শিমু, কবি মর্জিনা আখতার ও প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ