back to top
Saturday, September 5, 2026

তারেক রহমানকে বরণে বাঁশখালীতে জনস্রোত, উৎসবের আমেজ

তৌহিদ-উল বারী (চট্টগ্রাম) কন্ট্রিবিউটর | ০৯ আগস্ট, ২০২৬ ০৬:৩০

জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতেই তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী পরিদর্শন করবেন।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারযোগে বাঁশখালীর নির্ধারিত হেলিপ্যাডে অবতরণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগমনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন সড়ক ও জনপদে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল থেকেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ নির্ধারিত স্থান ও সড়কের পাশে অবস্থান নিয়েছেন।

বাঁশখালীতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন। এ সময় বন্যায় ঘরবাড়ি হারানো ১০০ পরিবারের হাতে নতুন নির্মিত ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে নতুন ঘর দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে ১০টি করে পরিবার নির্বাচন করা হয়। সরকারি অর্থায়নে ইতোমধ্যে এসব পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার ঝুঁকি বিবেচনায় নিয়ে ঘরগুলো নির্মাণে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে। টিনের বেড়া ও ছাউনি দেওয়া এসব ঘরকে দুর্যোগসহনীয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রতিটি ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট এবং প্রস্থ ১২ ফুট। এতে দুটি কক্ষ রয়েছে। পাশাপাশি রয়েছে ৫ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের একটি সংযুক্ত শৌচাগার।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বাঁশখালীতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ জনসভাস্থল ও আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ‘সকাল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে হাজার হাজার মানুষ জনসভাস্থলে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য উপকূলের নারী-পুরুষের ব্যাপক ভিড় জমেছে।

আরও পড়ুন

সর্বশেষ