back to top
Saturday, September 5, 2026

বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার কমিটিতে সভাপতি শাকিল ও সাধারণ সম্পাদক হান্নান

তৌহিদ-উল বারী (চট্টগ্রাম) কন্ট্রিবিউটর | ১০ আগস্ট, ২০২৬ ০৪:৪৭

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ, সম্মানজনক পুনর্বাসন এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি নেছার উদ্দিন নাঈম ও সাধারণ সম্পাদক মো. হাসান আল মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

ঘোষিত কমিটিতে মো. ইয়াকুব হোসাইন (শাকিল) সভাপতি এবং মোহাম্মদ আবদুল হান্নানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নিজাম উদ্দিন, বশির আহমেদ, মো. লিটন, মো. দেলোয়ার হোসাইন ও মো. সাইফুল ইসলাম (ফারাবী)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. নূরুন্নবী, মো. ইলিয়াছ, মো. হাসান, মো. রমজান ও মো. আরার।

মোহাম্মদ মাহফুজ রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং মো. তানভীর কাদের সিকদার, সাদেক হোছাইন, মো. মাহমুদুল হাসান, মো. নোমান হাসান, মোজাহিদুল ইসলাম ও ফারুকুর রহমান আফসারকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া দপ্তর বিষয়ক সম্পাদক হয়েছেন মো. ওয়াহিদ হোসেন, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মিরাজ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক জিসান উদ্দিন সাব্বির, সহ-অর্থ বিষয়ক সম্পাদক তানভীরুল ইসলাম, প্রচার সম্পাদক সাঈদ মো. শামীম এবং সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সায়েম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক ভূমিকা রাখার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।

এতে আরও বলা হয়, সংগঠনের স্বার্থে সদস্যদের দায়িত্ব পালন, কর্মদক্ষতা ও সাংগঠনিক প্রয়োজন বিবেচনায় নিয়ে যেকোনো সময় কমিটিতে সংযোজন, বিয়োজন কিংবা পরিবর্তন আনা হতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ