back to top
Saturday, September 5, 2026

লামায় প্রকল্প অবহিতকরণ

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি | ১০ আগস্ট, ২০২৬ ১০:৪৯

বান্দরবান জেলার লামা উপজেলায় ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারীসেবা সমূহে প্রবেশাধিকার ও ব্যবহার নিশ্চিতকরণ প্রকল্প’ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা তহ্জিংডং’র আয়োজনে সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্পের কো-অর্ডিনেটর জাফর উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ সোলায়মান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার, সমাজসেবা কর্মকর্তা তানবীর হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবোজ বড়ুয়া, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র স্পেশালিস্ট বাপ্রুমং মার্মা। প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মেচাইছিং মার্মার সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রকল্পের ফিল্ড কো-আর্ডিনেটর জামিলা আক্তার ও হাজেরুং ত্রিপুরাসহ সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রকল্পের উপকারভোগীগন অংশ গ্রহণ করেন। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় অবহিতকরণ সভায় প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন, প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম। তিনি বলেন, এ প্রকল্পের আওতায় বান্দরবান জেলার সাতটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি’র ওপর কাজ করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ