back to top
Saturday, September 5, 2026

নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে আটক ২ যুবক

রাঙামাটি প্রতিনিধি | ১১ আগস্ট, ২০২৬ ১৭:৪০

রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টা পাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে এমন নিশ্চিত করেছে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জাকারিয়া

ওসি জানায়, সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাইট্টা পাড়া বাজার আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন- বাইট্টা পাড়া গ্রামের ইসমাইল (৩০) এবং একই এলাকার নাছির (৩২)। ভুক্তভোগী নারী (৩৫) চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। তিনি শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন এবং সেই সূত্রেই লংগদুতে গিয়েছিলেন।

ভুক্তভোগী নারী জানান, রাত আটটার দিকে অভিযুক্ত দুজন তার গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে ইসমাইলের বাড়িতে নিয়ে যান। সেখানে তার মুখ চেপে ধরে দুইজন মিলে জোরপূর্বক ধর্ষণ করেন

এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, ঘটনাটি জানতে পেরে তারা তাৎক্ষণিক ইসমাইলের বাড়ি ঘেরাও করেন। পরবর্তীতে, ঘরের দরজা খুলে ভেতর থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টা পাড়া বাজারে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে লংগদু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে যায়।

ওসি মো. জাকারিয়া জানায়, ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ