back to top
Saturday, September 5, 2026

নোয়াখালীতে জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দলের বৃক্ষরোপণ কর্মসূচি

নুশরাত রুমু, নোয়াখালী  | ১২ আগস্ট, ২০২৬ ১৪:৫১

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দল নোয়াখালী জেলার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় নোয়াখালী জেলার চৌমুহনী চৌরাস্তা থেকে নোয়াখালী সদর পর্যন্ত সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঁচ বছরের ২৫ কোটি গাছ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা প্রবাসী সংগ্রামী দলের পক্ষে জেলার সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম ও সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্করের উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির বেগমগঞ্জ উপজেলা কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জনাব মো. আবু হানিফ, চৌমুহনী পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. মোহাম্মদ হোসেন টিপু, বেগমগঞ্জ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নাসির উদ্দিন ইমন এবং চৌমুহনী পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোশাররফ হোসেন সাগর।

এছাড়া উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রবাসী সংগ্রামী দলের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ আবু মতিন, কৃষি সম্পাদক মো. ফিরোজ, সহ সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হানিফ, সহ সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন, আবদুল মতিন, মো. আমিন ও জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ