সনাতনী ধর্মাবলম্বী মানসা পুজাকে কেন্দ্র করে চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন হাটবাজারে পাঠাঁ ছাগলের বাজার জমে উঠেছে।
আগামী ১৮ আগস্ট( ১ ভাদ্র) মঙ্গলবার সনাতনী ধর্মাবলম্বীদের মানসা পুজাকে সামনে রেখে উপজেলার বাগানবাজার, ইউনিয়নের চিকনছড়া বাজার, নারায়নহাট বাজার, বিবিরহাট বাজার, নাজিরহাট বাজার,নানুপুর বাজার,আজাদী বাজার, মোহাম্মদ তকিরহাট বাজার ও খিরাম দৌলতমুন্সিরহাট ইত্যাদি বাজারে পাঠাঁ ছাগলের বাজার ইতোমধ্যে জমেছে উঠেছে তবে দামও বেশি।
সরে জমিনে উপজেলা বিভিন্ন হাট পরির্দশনে দেখা যায় মানসা পুঁজা আর মাত্র কয়েকদিন বাকি থাকায় জমে উঠেছে ছাগল বিক্রির হাট। ক্রেতা বিক্রেতাদের সমাগমে মূখরিত হয়ে উঠেছে ছাগলের হাট।
এ সব হাটে স্থানীয়দের পালিত ছাগলের পাশাপাশি বেপারিরা দেশের বিভিন্ন অঞ্চল হতে ছাগল সংগ্রহ করে বিক্রি করে। এমন কি ভারত, মায়ানমার থেকে আসা ছাগলও এসব হাট বাজারে পাওয়া যায়। সরেজমিনে এসব হাটে দেখা যায় ৪/৫ হাজার থেকে লাখ টাকা মূল্যের র্পযন্ত পাঁঠা পাওয়া যাচ্ছে। এ দিকে বিগত কয়েক বছরের মত এই বছরও পাঁঠার মূল্য অনেক বেশি বলে জানান ক্রেতা বিক্রেতারা। ফলে মধ্যবিত্ত পরিবার গুলো হিমশিম খাচ্ছে পাঁঠা ক্রয়ে।
নাজিরহাট বাজারে গিয়ে দেখা যায় সনাতনী ধর্মাবলম্বী মানসা পুজাকে কেন্দ্র করে বড়,ছোট ও মাজারি ধরনের পাঠাঁ ছাগলের বাজার বেশ জমেছে উঠেছে তবে দামও বেশি। ৩০ হাজার থেকে শুরু করে লাখ দেড় লাখ টাকা পর্যন্ত দাম হাকাঁ হচ্ছে। ক্রেতারা রীতিমত হিমসিম খাচ্ছে।
বিক্রেতারা দর কষাকষি পর্যায়ে তেমন একটা সুবিধা হচ্ছেনা বলে জানান।
পাঁঠা ক্রয় করতে আসা রাজন বলেন,পাঁঠা দাম বেশি চাচ্ছে বিক্রেতারা। বেশ কয়েকটি দেখেছি আর দুই একটা দেখে নিয়ে নেব।
ব্যবসায়ী পাঁচ কড়ি নাথ বলেন,বাজারে পাঁঠার দাম কিরুপ দেখতে আসলাম। আগামী হাটে নিয়ে নেব।
সব মিলিয়ে পাঁঠা ক্রয় বিক্রয় দারুন ভাবে জমে উঠেছে।
