back to top
Saturday, September 5, 2026

লামায় জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন

মো.নুরুল করিম আরমান ,লামা (বান্দরবান)প্রতিনিধি | ১৬ আগস্ট, ২০২৬ ১০:২৩

বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৬ আগস্ট) সকালে ‘রুপালী মৎস্যে সোনালি দেশ, সবার আগে বাংলাদেশ’-এ শ্লোগানে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন- নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভোজ বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনায় পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুর রব ও বাংলাদেশ জামায়াতে ইসলামি’র উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টি’র উপজেলা আহবায়ক নাজমুল হাসান ও উপজেলা মৎস্য দলের সভাপতি ফখরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। মৎস্য চাষের অনুভূতি প্রকাশ করেন যাকোব ত্রিপুরা। আলোচনা শেষে উপজেলায় মৎস্য খাতে অবদান রাখায় মৎস্য চাষি মো. ফখরুজ্জামান, মেহেদী হাসান ও আলী হায়দার মানিক’র হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন।

আরও পড়ুন

সর্বশেষ