back to top
Saturday, September 5, 2026

ফটিকছড়িতে ১৬ লাখ টাকার কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী

ফটিকছড়ি প্রতিনিধি, | ১৯ আগস্ট, ২০২৬ ১৩:২১

অবৈধভাবে পাচারকালে চট্টগ্রামের ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকার ধুরুং খাল থেকে আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ টাকা মূল্যের পাহাড়ি কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার দিনগত রাতে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এসব কাঠ-বাঁশ জব্দ করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকার বাইন্যাছড়া আর্মি ক্যাম্প থেকে উত্তর-পূর্ব দিকে ধুরুং খালে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে খালে অবৈধভাবে মজুদ করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস পাহাড়ি গোলকাঠ এবং ৪০০টি বাঁশ জব্দ করা হয়
বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য উদ্ধার করা অবৈধ কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের আরআইসি শাহীন আলম বলেন, পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ কাঠ ও বাঁশ চোরাচালান রোধে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ