back to top
Saturday, September 5, 2026

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন দীপন তালুকদার

| ২০ আগস্ট, ২০২৬ ১১:৪৯

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তী পরিষদ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (২০আগষ্ট) রাষ্ট্রপতির পক্ষে উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারী করে জেলা পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়।

এতে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, রাঙামাটি জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি দীপন তালুকদার দীপু এবং ১৫ সদস্যের মধ্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ সদস্য নিযুক্ত হয়েছেন।

এছাড়াও পরিষদে নিযুক্ত অন্যান্য সদস্যরা হলেন,
শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উহ্লাচিং মং মার্মা, পাইচিং মং মারমা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মন, মো: তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাস এবং চন্দা চাকমা

একই প্রজ্ঞাপনে গত ০৭ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপন মূলে গঠিত আগের পরিষদ এতদ্বারা বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ