back to top
Saturday, September 5, 2026

এমবিডিএফ,সিটিজি এর উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

আবদুল হান্নান হীরা (চট্টগ্রাম) | ২১ আগস্ট, ২০২৬ ১৬:১৭

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম, সিটিজি এর উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সায়েন্টিফিক সেমিনার চট্টগ্রাম নগরীর সুনাম ধন্য সুপার স্পেশালিষ্ট হাসপাতাল এভারকেয়ারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এমবিডিএফ এর সম্মানিত আহবায়ক কে. এম আকতার হোসেনের সভাপতিত্বে ও ডিপ্লোমা চিকিৎসক আবদুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলোয়াত করেন সংগঠনের সদস্য হাফেজ জাহেদুল ইসলাম ও গীতা পাঠ করেন শ্রী বাবু কানুপদ সরকার।

উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন এমবিডিএফ এর সম্মানিত আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন এমবিডিএফ এর আহবায়ক কমিটির সদস্য কবি ও ডা. মুহাম্মদ রাশেদ খোকন রুবেল।

সংগঠন এর বিভিন্ন দিক নিয়ে সাংগঠনিক বক্তব্য প্রেস করেন মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম এর আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, উদ্যোক্তা,সমাজসেবক ডা. মীম আয়াত উল্লাহ, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি,গ্রাম ডাক্তার মাহমুদুল হাসান, প্রাইমারী চিকিৎসক সোসাইটির চেয়ারম্যান চিকিৎসক জনাব আলহাজ্ব মাহবুবুল আলম, এমবিডিএফের সম্মানিত সদস্য ডা. এম এন কায়সার, ডা. তৌহিদুল ইসলাম সাঈদী ডা. মোহাম্মদ আরিফ উদ্দীন,, ডা. আলহাজ্ব বদিউল আলম, ডা হাবিবুর রহমান, ডা.হাজী সেকান্দর হোসেন মানিক, ডা. আসমা আকতার, ফোরকান এলাহি, ডা. আয়ুব আলী,আবদুল মাবুদ,ডা. আবছার উদ্দিন।

সায়েন্টিফিক সেমিনার পরিচালনা করেন এভারকেয়ার হাসপাতালের মার্কেটিং অফিসার মীর আসিক এলাহি খান এবং স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞ ডাক্তার সাদিয়া সুলতানা (ন্যাফ্রোলজি) ও ডা. শ্রাবনী চক্রবর্তী ( সার্জন গাইনী এন্ড অবস)
প্রাণবন্ত এ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরীর প্রায় ১১০ জন প্রাথমিক চিকিৎসক ও ফার্মাসিস্ট অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে রেজি: কৃত মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম এর সদস্যদের মাঝে সংগঠনের পাস বই বিতরণ করা হয়েছে।
উপস্থিত মেহমান ও বক্তরা স্বাস্থ্যসেবা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার এর গুরুত্বরোপ করে বলেন এমবিডিএফ ও এভারকেয়ার হাসপাতাল আর উদ্যোগে জ্ঞান গর্ব এ আলোচনা সভায় আমাদেরকে চিকিৎসা জগৎ তে নব দিগন্তের অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ