বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগের অবসরপ্রাপ্ত ডিআইজি পটিয়ার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা প্রকৃত রঞ্জন বড়ুয়ার (পি আর বড়ুয়া)৮৪ তম জন্মদিন আগামী ৬ সেপ্টেম্বর। পটিয়া উপজেলা বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন এই কৃর্তিমান ব্যক্তির অবদানের প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্মদিন পালন করার লক্ষ্যে কর্মসূচী গ্রহন করেছে।তাঁর জন্মস্থান মুকুটনাইট ধাতুচৈত্য বিহারস্থ জ্ঞানবংশ সন্থাগার মঞ্চে অভিমত, কবিতা,গান, ও নৃত্যে সাজানো এই অনুষ্ঠান সফল করে তুলতে আজ রবিবার, ২২ আগস্ট ধাতুচৈত্য বিহার পরিচালনা কমিটি ও মুকুটনাইট জ্ঞানীশ্বর সাংস্কৃতিক সংঘের সাথে বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বিহার কমিটির সভাপতি বাবু আশীষ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিহার কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক অরুপম বড়ুয়ার সাবলীল সঞ্চালনায় বিহার কমিটির পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক বাবলা বড়ুয়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ওসি শ্যামল বড়ুয়াকে পুষ্পস্তবক অর্পন করেন।
ফাউন্ডেশনের পক্ষে দপ্তর সম্পাদক তাপস বড়ুয়া বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা প্রবীণ সমাজ হিতৈষী দীপক বড়ুয়াকে পুস্পস্তবক অর্পন করেন। এসময় বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের পক্ষে উপদেষ্টা শিক্ষক সনক বড়ুয়া,দ্বিতীয়বারের মতো নির্বাচিত সভাপতি শৈবাল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক মিলন বড়ুয়া, প্রচার সম্পাদক আকাশ বড়ুয়া,সনজয় বড়ুয়া রৌদ্র উপস্থিত ছিলেন। বিহার পরিচালনা কমিটির পক্ষে বক্তব্য রাখেন সুজিত বড়ুয়া,সুখময় বড়ুয়া,রতন বড়ুয়া,প্রদীপ বড়ুয়া,রুণু বিকাশ বড়ুয়া,অশোক বড়ুয়া বাবু,ও জ্ঞানীশ্বর সাংস্কৃতিক সংঘের সভাপতি গৌতম বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
