back to top
Saturday, September 5, 2026

নোয়াখালীতে জুতার সোলের ভেতর ৭০০ ইয়াবা, ডিবির হাতে গ্রেপ্তার ১

নুশরাত রুমু, নোয়াখালী | ২৭ আগস্ট, ২০২৬ ০৭:৩০

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে জুতার সোলের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৭০০ পিস ইয়াবাসহ ইমান হোছন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে বেগমগঞ্জ মডেল থানাধীন ১ নম্বর পৌর ওয়ার্ডের বেগমগঞ্জ চৌরাস্তা-কুমিল্লাগামী মহাসড়কের পাশে উপকূল বাস কাউন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ইমান হোছনকে আটক করে তার পরিহিত জুতার সোলের ভেতরে কৌশলে ফিটিং করা ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইমান হোছন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার নুর হোসেনের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

সর্বশেষ