back to top
Saturday, September 5, 2026

বেগমগঞ্জে ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

নুশরাত রুমু, নোয়াখালী : | ২৯ আগস্ট, ২০২৬ ০৯:০৩

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ সাবিনা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার রাতে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌর করিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।নোয়াখালী জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পৌর করিমপুর এলাকার মো. তাজুল ইসলামের বসতঘরে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে সাবিনা বেগমের হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সাবিনা ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. তাজুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

আরও পড়ুন

সর্বশেষ