back to top
Saturday, September 5, 2026

বেগমগঞ্জে আবাসিক হোটেল থেকে ৪ পরপুরুষসহ ৪ বেগম গ্রেফতার

দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান

নুসরাত রুমু,নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬ ১০:০৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ পুরুষ ও ৪ নারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারে অবস্থিত মিয়ামী ও স্কাইভিউ আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। হোটেল দুটির বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

গ্রেপ্তার ৪ পুরুষ হলেন—সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. সোহাগ (৪০), নজরপুর এলাকার আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর এলাকার ইসমাইলের ছেলে জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার মিলন উদ্দিনের ছেলে মো. মুন্না (২৩)।
এ ছাড়া অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৪ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

আরও পড়ুন

সর্বশেষ