back to top
Saturday, September 5, 2026

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

রাঙামাটি প্রতিনিধি | ৩০ আগস্ট, ২০২৬ ১০:২৩

রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে মোটর বাইক দুর্ঘটনায় খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নামের এক নারী নিহত হয়েছে। রোববার (৩০ আগষ্ট) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খালেদ হোসেন।

ওসি জানায়, শনিবার (২৯ আগষ্ট) দিনগত রাতে ওই নারী ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে
বিলাইছড়ির উপজেলার ফারুয়া ইউনিয়ন থেকে সীমান্ত সড়ক হয়ে রাজস্থলী উপজেলায় যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে ওই নারীকে রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে পরে অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেখানে তিনি মারা যান।

ওসি আরও বলেন, এ ঘটনায় প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ