back to top
Saturday, September 5, 2026

দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হতে নিজেদেরকে যোগ্য গড়ে তুলতে হবে

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে:আবুল বশর আবু

আবদুল হান্নান হীরা (চট্টগ্রাম) | ৩১ আগস্ট, ২০২৬ ১৬:৩৩

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আবুল বশর আবু বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে নিজেদেরকে যোগ্য গড়ে তুলতে হবে। শিক্ষাজীবনের প্রথম ধাপটি পেরিয়ে কলেজ জীবনে পা রাখবে কলেজ জীবনে অনেক ধরণের বন্ধু বান্ধব বন্ধুত্ব করার চেষ্টা করবে কিন্তু তোমাদের বন্ধুত্ব করতে হবে পাঠ্য বইয়ের সাথে। তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার হতে নিজেদেরকে সংযত রাখতে হবে । তথ্য প্রযুক্তি হতে মানব কল্যাণে সৃষ্টিময় কাজ গুলোকে নিজেদের মধ্যে স্থাপন করবে। ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। নগরীর পিসি রোডস্থ “প্রিন্স অব চিটাগাং কনভেনশন” গার্ডেন-ভিউ হলে গত ৩০ আগস্ট রাত ৮ টায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ.এম ওসমান গণি চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কুরআন তেলোয়াত করেন মুহাম্মাদ আবুল কাশেম।
এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বনফুল এন্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আমানুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় এর এস এস সি ৯৪ ব্যাচ এর এডমিন ও এ এস এম লজিষ্ট্রিক’র চেয়ারম্যান তরুণ ব্যবসায়ী সমাজ সেবক মোহাম্মদ আরিফ হোসেন, মাদক বিরোধী সমাজ সচেতন তরুণ সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন, ফাউন্ডেশনের সৌদি আরবের মক্কা শাখার সভাপতি মুহাম্মদ হারুন উর রশিদ, চট্টগ্রাম ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি’র অধ্যক্ষ এম.এন হুছাইন, বিএফ শাহীন কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক আহসান উল্লাহ অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর আহমদ মঞ্জু।সোনালী সন্দ্বীপের নগর সম্পাদক আব্দুল হান্নান হীরা তাহের উদ্দিন ।শিক্ষক নেতা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দী। অনুষ্ঠানে ১৩০ জন শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মানে নৈশ ভোজের আয়োজনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়,

আরও পড়ুন

সর্বশেষ