খাগড়াছড়ির রামগড়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। বিকেল পাঁচটার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলা, পৌর ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পী কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন সভা সঞ্চালনা করেন। সভায় বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, সিনিয়র সহসভাপতি মো. সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীম। বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন। সভা শেষে নেতা-কর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
