রাঙ্গুনিয়া উপজেলায় মাদক দ্রব্য ব্যবহার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংক এর অবাদ বিচরণ চুরি, এবং খুনের ঘটনায় সমাজের অপরাধ প্রবনতা বেড়ে জাওয়ায় আতংক গ্রস্থ সাধারণ মানুষ, বর্তমানে মাদক, গ্যাস-জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নারী ও শিশু নির্যাতন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে জনস্বার্থে ৭ দফা দাবি জানিয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ইসলামী যুবসেনা, রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ) শাখা। বর্তমান সময়ে রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের কথা বিবেচনা করে এই জনদুর্ভোগ নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২৬ ইং রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের নিকট এই স্মারকলিপি প্রদান করেন। এসময় বাংলাদেশ ইসলামী যুবসেনা, রাঙ্গুনিয়া উপজেলা ( মধ্যম- দক্ষিণ) শাখার নেতৃবৃন্দে মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আব্দুস শাকুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তারেক হোসাইন, পৌর যুবসেনার সভাপতি মুহাম্মদ মুহাম্মদ হারুন প্রমূখ।
