back to top
Wednesday, October 21, 2026

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নোয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা

নুসরাত রুমু,নোয়াখালী | ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫১

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নোয়াখালীর আয়োজনে র‍্যালিতে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জিনাত রেহানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সভায় বক্তারা সাক্ষরতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, সুন্দর ও সচেতন সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। সাক্ষরতার পাশাপাশি মানুষের মধ্যে নৈতিকতা, সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ