back to top
Tuesday, October 20, 2026

কয়লারমুখ সীমান্তে তিন ভারতীয় গরু আটক

 শ্যামল রুদ্র,  রামগড় | ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৩৭

খাগড়াছড়ির রামগড় ৪৩, বিজিবির অধীন  কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গরু নিয়ে আসা দুই চোরাকারবারী পালিয়ে যায়। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর অধীন কয়লারমুখ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২২০৪/৪ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাতিটিলা এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে দুই ব্যক্তি তিনটি গরু নিয়ে বাংলাদেশের দিকে আসছিলেন। বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা গরু ফেলে ভারতের দিকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে তিনটি ভারতীয় গরু আটক করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, আটক গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)র কমান্ডিং অফিসার লে.কর্নেল আহসান উল ইসলাম  জানিয়েছেন, সীমান্তে চোরাচালান, মাদক, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ