back to top
Tuesday, October 20, 2026

উপকূল সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

আবদুল হান্নান হীরা (চট্টগ্রাম) | ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০০

উপকূল সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত। ২০ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪ টায় উপকূল সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে মাস ব্যাপী চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ, ও বৃক্ষরোপন কর্মসুচী সম্পন্ন হয়।
চট্টগ্রামস্থ সীতাকুন্ড কালুশাহ( রা:) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এ বৃক্ষ রোপন কর্মসুচী অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি মোঃ এনায়েত হোসেন পলাশের সভাপতিত্বে মোঃ মাহমুদুল হাসান তিতাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লেখক ও সমাজ চিন্তক মোহাম্মদ কামরুল ইসলাম।

 


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত কালুশাহ (রাঃ) বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক মোহাম্মদ মোশারফ হোসেন,দৈনিক স্বদেশ বিচিত্রার বিশেষ প্রতিনিধি আবদুল হান্নান হীরা,মোহাম্মদ মোবারক হোসেন ভুঁইয়া সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি মোঃ কামরুল ইসলাম বলেন, আমাদের যে পরিবেশ রয়েছে তার ভারসাম্য রক্ষা করার জন্য এমন কি বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
যে কোন বৃক্ষ বা গাছপালা বায়ুর ক্ষতিকর ধূলিকণা বিষাক্ত গ্যাস শোষণ করে পরিবেশ পরিষ্কার রাখে।বৈশ্বিক উষ্ণতা কমায় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ঢাল হিসেবে কাজ করে।তিনি সর্বত্র বৃক্ষ রোপনের উপর গুরুত্ব আরোপ করেন এবং এই ধরনের কার্যক্রমের প্রশংসা করেন।
আয়োজনের সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান । এই ধরনের আয়োজন সহ আগামীতে সংগঠনের সকল ধরনের আয়োজনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বৃক্ষরোপণ কর্মসুচীতে গাছের চারা রোপণ করছেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ