খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্লাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছে সেনাবাহিনী। এতে ছয়টি পাড়ার প্রায় তিন শতাধিক মানুষের চলাচলের দুর্ভোগ কমেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ছয় পাড়ার মানুষের চলাচলের পথে একটি পাহাড়ি ছড়া রয়েছে। এত দিন ছড়াটি পার হয়েই তাঁদের যাতায়াত করতে হতো। বর্ষায় পানি বেড়ে গেলে কয়েক দিন পর্যন্ত ছড়া পারাপার বন্ধ থাকত। এতে শিক্ষার্থী, কৃষকসহ স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হতো।
দুল্লাতলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রতিদিন ছড়াটি পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। নতুন সাঁকো নির্মাণের পর তাদের চলাচল সহজ হয়েছে। একই সঙ্গে কৃষকেরা বর্ষা মৌসুমেও উৎপাদিত ফসল সময়মতো বাজারে নিয়ে যেতে পারছেন।
২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, লক্ষ্মীছড়ি জোনের দুল্লাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে সাঁকোটি নির্মাণ করা হয়। মেজর নাহিয়ানের নেতৃত্বে সেনাসদস্যরা এ কাজ করেন।
লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হতো।
দুল্লাতলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রতিদিন ছড়াটি পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। নতুন সাঁকো নির্মাণের পর তাদের চলাচল সহজ হয়েছে। একই সঙ্গে কৃষকেরা বর্ষা মৌসুমেও উৎপাদিত ফসল সময়মতো বাজারে নিয়ে যেতে পারছেন।
২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, লক্ষ্মীছড়ি জোনের দুল্লাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে সাঁকোটি নির্মাণ করা হয়। মেজর নাহিয়ানের নেতৃত্বে সেনাসদস্যরা এ কাজ করেন।
লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
