back to top
Tuesday, October 20, 2026

বন্যায় মানুষের পাশে দাঁড়ানোয় সজরুল ইসলামকে সম্মাননা

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): | ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩৫

মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোর স্বীকৃতিস্বরূপ সমাজকর্মী সজরুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান এবং সংগীতানুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক মাওলানা আজগর হোসাইন ফাহিম ও এসএম আব্বাস খান।

২০২৬ সালের বন্যায় অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজের খানখানাবাদ ইউনিয়নের মানুষের জন্যও সহযোগিতার হাত বাড়িয়ে দেন সজরুল ইসলাম। তার এসব মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্মাননা প্রসঙ্গে সজরুল ইসলাম বলেন, মানুষের জন্য করা কাজের বিনিময়ে কোনো স্বীকৃতি প্রত্যাশা করি না। কারণ, কারও দুঃখ একটু কমাতে পারাটাই এক ধরনের প্রাপ্তি। ২০২৬ সালের বন্যায় সাধ্যের মধ্যে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার খানখানাবাদ ইউনিয়নের মানুষের জন্যও সহযোগিতা করেছি। আজকের এই সম্মাননা আমার কাছে পুরস্কার নয়; বরং মানবতার পথে আরও কিছুটা এগিয়ে যাওয়ার নীরব অনুপ্রেরণা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের কল্যাণে যারা নীরবে কাজ করে যাচ্ছেন, তাদের উৎসাহিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সজরুল ইসলামের ভাষায়, মানুষ চলে যায়, সময়ও চলে যায়। কিন্তু মানুষের জন্য করা একটি ভালো কাজ কখনো হারিয়ে যায় না; তা কোনো না কোনো হৃদয়ে আলো হয়ে থেকে যায়।

আরও পড়ুন

সর্বশেষ