back to top
Tuesday, October 20, 2026

সম্মাননা পেয়ে সজরুল ইসলাম: এই সম্মান আমার একার নয়, মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি

তৌহিদ-উল বারী বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: | ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৮

মানবিক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর তরুণ সমাজকর্মী সজরুল ইসলাম। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

২০২৬ সালের বন্যায় দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নিজের খানখানাবাদ ইউনিয়নের মানুষের জন্য বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সহযোগিতার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন মাওলানা আজগর হোসাইন ফাহিম ও এসএম আব্বাস খান।

সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে সজরুল ইসলাম বলেন, আজকের এই সম্মাননা আমার কাছে শুধু একটি স্মারক নয়; এটি মানুষের ভালোবাসা, আস্থা ও পাশে থাকার দায়বদ্ধতার এক অনন্য স্বীকৃতি। এই সম্মান আমি একার প্রাপ্য মনে করি না।

তিনি বলেন, মানুষের জন্য করা প্রতিটি ছোট্ট প্রচেষ্টার পেছনে অসংখ্য মানুষের নীরব সহযোগিতা, ভালোবাসা ও অনুপ্রেরণা রয়েছে। দেশ-বিদেশে থাকা প্রবাসী ভাই-বোনসহ শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং মানবতার পথে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন।

সজরুল ইসলাম বলেন, যাঁরা নীরবে পাশে থেকেছেন, তাঁদের ভালোবাসাতেই মানবতার পথচলা আরও শক্তি পেয়েছে। তাই আজকের এই সম্মান শুধু আমার নয়। এটি আমার প্রিয় খানখানাবাদ ইউনিয়ন, আমার শেকড়ের ঠিকানা কদম রসুল এবং পাশে থাকা প্রতিটি মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, মানুষের জন্য কাজ করতে গিয়ে কোনো স্বীকৃতির প্রত্যাশা তাঁর ছিল না। কারও দুঃখ কিছুটা কমাতে পারাই তাঁর কাছে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি মানবিক কর্মকাণ্ডে পাশে থাকা সকল শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ