চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসির বাঁশখালী জোনাল অফিসের আঞ্চলিক কর্মী সম্মেলন ও মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে বাঁশখালী জোনাল অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুনাগরি সাংগঠনিক অফিসের জিএম ও ইনচার্জ, এম সোহেল হাসান রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব রোটারিয়ান মোহাম্মদ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি ও ইনচার্জ, চট্টগ্রাম জোনাল হেড কোয়াটার জনাব আনিছুল হক আনিছ, এএমডি জনাব মো. আনোয়ারুল ইসলাম ভূট্টো, এসইভিপি ও বাঁশখালী জোনাল অফিসের কর্মকর্তা জনাব মোহাম্মদ বাবুল সিকদার, এসইভিপি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, গুনাগরি সাংগঠনিক অফিসের সিনিয়র অফিসার ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী জোনাল অফিসের এএমডি ও ইনচার্জ জনাব প্রফেসর জাকের আহমদ।
অনুষ্ঠানের একপর্যায়ে কয়েকজন গ্রাহকের নমিনিদের হাতে মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়। এ সময়- সম্মানিত গ্রাহক মোহাম্মদ মন্জু র আলমের (নমিনি) স্বপ্না বেগমকে ৭,১২,৫৭৭ টাকা, মোহাম্মদ ইসমাইল হোসেনের (নমিনি) রুনা আক্তারকে ২,০০,০০০ টাকা, মোহাম্মদ আব্দুল মালেকের (নমিনি) আব্দুল হামিদকে ১,২০,৩৫১ টাকা, মোহাম্মদ নন্না মিয়ার (নমিনি) খুরশিদা বেগমকে ৫৭,১৯৫ টাকা, মোহাম্মদ নন্না মিয়ার (নমিনি) কাসফিয়া সোলতানাকে ২৩,০৬২ টাকা, মোহাম্মদ নন্না মিয়ার (নমিনি) রাকিব হোছাইনকে ২৩,০৬৩ টাকা পরিশোধ করা হয়।
অনুষ্ঠানে মোট ১১,৩৬,২৪৮ টাকা মৃত্যু দাবি বাবদ পরিশোধ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
চেক হস্তান্তরের সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাঁশখালী জোনাল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন কর্মীদের নিয়ে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়, অন্যদিকে গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতার অংশ হিসেবে মৃত্যু দাবির অর্থ হস্তান্তর করা হয়।
