নুশরাত রুমু, নোয়াখালী :
নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর আয়োজনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মাদকের ক্ষতিকর দিক ও এর ভয়াবহতা তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ। এতে বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান, এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ড এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান। সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আব্দুর রকিব।
সেমিনার শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, লিফলেট ও ব্যাগ বিতরণ করা হয়।
