back to top
Tuesday, October 20, 2026

সাহিত্যে নোবেল পাচ্ছেন কানাডিয়ান লেখক অ্যান কারসন

| ০৮ অক্টোবর, ২০২৬ ১১:২৬

২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন কানাডিয়ান কবি ও লেখক অ্যান কারসন।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় রয়েল সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে।

নোবেল কমিটি জানিয়েছে, শাস্ত্রীয় ঐতিহ্যের সঙ্গে খেলাচ্ছলে সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যের জন্য নতুন নতুন রূপ সৃষ্টি করা তার সাহসী ও সৃজনশীল সাহিত্যকর্মের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

কারসনের সাহিত্যকর্মে প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য-ঐতিহ্যের সঙ্গে আধুনিক সাহিত্যিক ভাবনা ও পরীক্ষামূলক রীতির সংমিশ্রণ দেখা যায়। কবিতা, অনুবাদ, প্রবন্ধ ও গদ্যে তার বহুমাত্রিক কাজ সমকালীন সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে।
উল্লেখ্য, ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।

এর আগে, বুধবার (৭ অক্টোবর) রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পান ফরাসি রসায়নবিদ হেনরি কাগান এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই। এছাড়াও গত মঙ্গলবার (৬ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান বেলজিয়ামের পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজ্যান। আর সোমবার (৫ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান মার্কিন মনোরোগ বিশেষজ্ঞ ও নিউরোলজিস্ট কার্ল ডাইসেরথ এবং জার্মান বিজ্ঞানী পিটার হেগেমান ও জর্জ নাগেল।

আরও পড়ুন

সর্বশেষ