যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নিউ জার্সির আটলান্টিক সিটিতে সাত অক্টোবর,বুধবার রাতে ডেমোক্র্যাট দলের প্রার্থীদের সঙ্গে ভোটার, দলীয় নেতাকর্মী ও কমিউনিটির প্রতিনিধিদের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে।
আটলান্টিক সিটির বেঙ্গল ক্লাবের উদ্যোগে ক্লাব এর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আসন্ন কংগ্রেসের নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জ্যাক মুলক এর পক্ষে তার নির্বাচনী প্রচারণা ব্যবস্থাপক, আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক পার্টির সাবেক চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক কাউন্টির শেরিফ পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সন রিগিন,আটলান্টিক সিটির কাউন্সিল এট লারজ স্টিফেনি মার্শাল, আটলান্টিক কাউন্টির ডেমোক্রেটিক কমিটি পারসন সুব্রত চৌধুরী বক্তব্য রাখেন। তাঁরা ডেমোক্র্যাট দলের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান।
প্রার্থীরা তাদের নির্বাচনী মিশন ও ভিশন উপস্থিত সুধীজনদের কাছে তুলে ধরেন।
কমিউনিটি ব্যক্তিত্ব শাহরু রাজা চৌধুরীর সনচালণায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকবর হোসেন,মোঃ দিদার
সাঈদ দোহা,মোঃ মুকিত,মাহবুব রহমান মজনু,মোঃ রানা( রানা কবির),মোঃ হাসান,ফেরদৌস আহমদ ,মোঃ জাকির প্রমুখ ।
অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ ও ডেমোক্র্যাট দলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজকদের মতে, ভোটারদের সঙ্গে প্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা এবং বিভিন্ন ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এ ধরনের মিট এন্ড
গ্রিট অনুষ্ঠান প্রার্থীদের বক্তব্য ও অগ্রাধিকার সম্পর্কে ভোটারদের জানার একটি সুযোগ তৈরি করেছে।
আটলান্টিক সিটিতে বেংগল ক্লাবের উদ্যোগে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | ০৯ অক্টোবর, ২০২৬ ০৬:২২
