back to top
Tuesday, October 20, 2026

ফটিকছড়িতে একনালা বন্দুক উদ্ধার

| ১০ অক্টোবর, ২০২৬ ০৯:১৭

ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় দেশিয় প্রযুক্তিতে তৈরি দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) উপজেলার ১১ নম্বর সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের বনাঞ্চলের পাহাড়ি এলাকা থেকে বন্দুক দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভুজপুর থানাধীন উদালিয়া তদন্ত কেন্দ্রের এসআই জ্যোতিষ চন্দ্র দেব শোভনছড়ি গ্রামের ফরেস্ট এলাকার পাহাড়ে অভিযান চালান। এ সময় একটি পরিত্যক্ত বাড়ির পাশে খড়ের গাদায় ফেলে রাখা অবস্থায় মালিকানাবিহীন দুটি একনলা বন্দুক পাওয়া যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের সামনে বন্দুক দুটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশিয় একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলোর মালিকানা শনাক্ত এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ